বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

টঙ্গীতে হত্যার ভয় দেখিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক-২

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১১৯ বার

টঙ্গীতে এক তরুণী (১৯) দলবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ করে টাকা দাবি করায় দুই যুবককে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) রাতে টঙ্গীর মরকুন মাষ্টারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- টঙ্গী পূর্ব থানার মরকুন মাস্টারপাড়া এলাকার মৃত হাজ্বী কেরামত আলীর ছেলে মোঃ মাসুম (৩৬) ও নরসিংদী জেলার রায়পুরা থানার নীলিক্ষা গ্রামের হারিজ মিয়ার ছেলে সজিব মিয়া (২৫)। ঘটনায় জড়িত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কচুয়ামুড়া গ্রামের বিল্লাল মিয়ার ছেলে আবু বক্কর(২৬) নামে অপর এক অভিযুক্ত পলাতক রয়েছেন।
মামলা সুত্রে জানা যায়, নির্যাতিতা ঐ তরুণী টঙ্গী মরকুন মাস্টারপাড়া এলাকায় আকিজ বেকার্স লিমিটেড নামক কারখানায় শ্রমিকের কাজ করতেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে ঐ তরুণী তার সহকর্মীকে নিয়ে কারখানায় কাজে যোগ দিতে বাসা থেকে বের হন। এ সময় ঐ তিন যুবক তাদের গতিরোধ করে তরুণীকে হত্যার ভয় দেখিয়ে পার্শ্ববর্তী একটি বাড়ির নির্জন কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এসময় অভিযুক্তরা তাদের মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারন করে রাখে।
এরপর নির্যাতিতা ঐ নারীর ধর্ষণের ধারনকৃত ভিডিও দেখিয়ে দশ হাজার টাকা দাবি করে ছেড়ে দেয়। ঘটনার একদিন পর গত শুক্রবার রাতে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী, মামলা নং ৪৪ তারিখ ২৮/০২/২০২৫ ইং।
ঘটনার পর নির্যাতিতা ঐ তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য পুলিশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দায়েরকৃত মামলায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার চৌকস পুলিশ অফিসার এস আই উৎপল কুমার (পিপিএম) বলেন, ভুক্তভোগী তরুণী অভিযুক্ত দুই জনের নাম জানতেন একজনের নাম জানতেন না। দুইজনের নাম উল্লেখ করে এবং একজনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়েরের পর অভিযুক্ত মাসুমকে গ্রেফতার করি। মাসুমকে জিজ্ঞাসাবাদের তার নিকটে থাকা মোবাইলে দলবদ্ধ ধর্ষণের ধারণ করা ভিডিও পাওয়া যায়। তখন সে সব কিছু স্বীকার। পরে মাসুমের দেওয়া তথ্যের ভিত্তিতে সজিবকে গ্রেফতার করি। বুধবার ৫ ই মার্চ দুপুরে দুই আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। আদালত আসামীদের ১৬৪ ধারায় জবান বন্দী রেকর্ড করে জেল হাজতে প্রেরণ করেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত থাকায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অপর একজনকে গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান চলমান রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories