৪ মার্চ ২০২৫ মঙ্গলবার সকালে হালুয়াঘাট ধোবাউড়া সার্কেল সহকারী পুলিশ সুপার সাগর সরকারের নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে স্থানীয় পুলিশ ৪০টি স্মার্ট উদ্ধার করেছেন বলে জানান।
এএসপি সাগর সরকার জানান,হালুয়াঘাট উপজেলায় গত কয়েক মাসে বিভিন্ন সময়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ব্যবহারকারীরা থানায় সাধারণ ডায়রি করেছিলেন। জিডি মূলে সহকারী পুলিশ সুপার সাগর সরকার মোবাইল গ্রাহকদের বিভিন্ন রকম অসুবিধার কথা চিন্তা করে নিজ উদ্যোগে মাঠে নামেন এবং একটি টিম গঠন করে একের পর এক মোবাইল দেশের বিভিন্ন এলাকা যেমন ঢাকা, চট্টগ্রাম, গাজীপুরের মাওনা থেকে উদ্ধার করেন। উদ্ধারকৃত ৪০টি মোবাইল এর আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।যেহেতু শুধু সাধারণ ডায়রি করা তাই এ ব্যাপারে কাউকে আটক বা গ্রেফতার করা হয় নাই।পরে তিনি আনুষ্ঠানিক ভাবে গ্রাহকদের উদ্ধারকৃত মোবাইলগুলো বিতরণ করেন। এ মহতি উদ্যোগ গ্রহন করায় অনেকেই সহকারী পুলিশ সুপার সাগর সরকারকে স্বাগত জানিয়ে বলেন, সার্কেলের ব্যতিক্রমধর্মী এই কার্যক্রমে সবাই খুশি এবং এই কার্যক্রম অব্যহত রাখারও অনুরোধ করেন।
Leave a Reply