বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৫৭ বার

টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূবাইল থানা কমিটির সদস্য শাহাদাৎ হোসেনকে (২৭) পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় স্থানীয় শিলমুন মোল্লার গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শাহাদাৎ।
ভুক্তভোগী সাহাদাৎ জানান, টঙ্গীর শিলমুন মোল্লার গ্যারেজ এলাকায় ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে তার ব্যবহৃত মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপভ্যান। এ সময় তিনি প্রতিবাদ করলে পিকআপচালক ও গ্যারেজ মালিকরা একত্রিত হয়ে তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সাহাদাৎকে মারধর করে হাতে পিঠে ও মাথায় গুরুতর জখম করে হামলাকারীরা। খবর পেয়ে তার সহপাঠীরা তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও ডাকাত অপবাদ দিয়ে মারধর করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গিয়ে তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার দেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories