রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ওয়ানডে থেকে অবসরের ঘোষণা মুশফিকুর রহিমের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৭৭ বার

অনেক আলোচনা-সমালোচনার পর এবার নিজেই সিদ্ধান্ত জানালেন মুশফিকুর রহিম। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন এ ক্রিকেটার।
বুধবার রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেন মুশফিক।
চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর খেলে সিনিয়ররা বিদায় নেবেন এমন গুঞ্জন ছিল অনেক আগের। নানা নাটকীয়তায় দলে আর ফেরেননি তামিম ইকবাল। রাজনৈতিক পট পরিবর্তন ও বোলিং অ্যাকশনের কারণে খেলা হয়নি সাকিব আল হাসানের। নাজমুল হোসেন শান্তদের সঙ্গে সিনিয়র হিসেবে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। আসরে তাদের বাজে পারফরম্যান্স হয়েছিল প্রশ্নবিদ্ধ। এরপর আসর শেষেও দুজন থেকে অবসরের ঘোষণা না আসায় ক্রিকেটপাড়ায় চলছিল জোর সমালোচনা।
তবে খুব বেশি সময় বোর্ডকে অপেক্ষায় রাখেননি মুশফিক। ৪০ এর দোরগোড়ায় থাকা মাহমুদউল্লাহ এখনো কিছু না জানালেও নিজের সিদ্ধান্তের কথা বুধবার রাতে জানিয়ে দিলেন ৩৭ বছর বয়সী মুশফিক।
ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়ে মুশফিক লেখেন, ওয়ানডে ফরম্যাট থেকে আমি আজ অবসরের ঘোষণা দিচ্ছি।
এরপর তিনি যোগ করেন, সব কিছুর জন্য শুকরিয়া। হয়তো বৈশ্বিক আসরে আমাদের অর্জন সীমিত। কিন্তু একটি বিষয় নিশ্চিত, যখনই দেশের জন্য মাঠে পা রেখেছি, সততার সঙ্গে নিজের শতভাগ উৎসর্গ করেছি। গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই কঠিন গিয়েছে। আমি এই উপলব্ধিতে এসেছি যে এটাই আমার গন্তব্য।
এরপর পবিত্র কোরআনের বাণী উল্লেখ করে লেখেন, ‘আল্লাহ যাকে ইচ্ছে সম্মানিত করেন, যাকে ইচ্ছে লাঞ্ছিত করেন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক এবং সবাইকে সঠিক ইমান দান করুক।
অবসর ঘোষণার শেষে পরিবার ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মুশফিক লেখেন, সবশেষে , আমি আমার পরিবার, বন্ধু ও সমর্থকদের অশেষ ধন্যবাদ জানাতে চাই, যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি।
২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর গত ১৯ বছরে দেশের হয়ে মোট ২৭৪ ওয়ানডে খেলেছেন মুশফিক। যেখানে ৩৬.৪২ গড়ে ৯ সেঞ্চুরি ও ৪৯ ফিফটির কল্যাণে ৭৭৯৫ রান করেছেন এ উইকেটরক্ষক ব্যাটার।
এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। যেকোনো সময় অবসর নিতে পারেন টেস্ট ফরম্যাট থেকেও।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories