মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

রোজার মধ্যে বজ্র ও শিলাবৃষ্টিসহ হানা দেবে কালবৈশাখী ঝড়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৫২ বার

ফাল্গুনের মাঝামাঝি সময়ে এসে বেড়েছে ভ্যাপসা গরমের অনুভূতি। সঙ্গে ক্রমেই বাড়ছে তাপমাত্রার তেজ। এরমধ্যেই শুরু হয়েছে রমজানের রোজা। এই অবস্থায় চলতি মার্চে দেশে হানা দেবে তাপপ্রবাহ, বজ্র ও শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়। রোববার দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মার্চে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এ মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। তবে মার্চের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ১ থেকে ২টি মৃদু ধরনের (৩৬-৩৮° সে.) অথবা মাঝারি ধরনের (৩৮-৪০° সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এছাড়া চলতি মার্চে দেশে হালকা অথবা মাঝারি ধরনের ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ ১ দিন তীব্র কালবৈশাখী বড় হওয়ার সম্ভাবনা রয়েছে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories