সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

যাত্রীদের উভয়মুখী চাপ-শিমুলিয়া-বাংলা বাজারে

জেলা প্রতিনিধি, মাদারীপুর
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ১৪৬ বার

ঈদ শেষ হলেও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের উভয়মুখে যাত্রীদের চাপ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে যাত্রীরা ঢাকায় ফিরছেন। যাত্রীরা বিভিন্ন যানবাহনে বাংলাবাজার ঘাটে আসছেন। বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে যাওয়া প্রতিটি লঞ্চেই ছিল যাত্রীতে ভীড়। লঞ্চগুলোতে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না। প্রতিটি লঞ্চেই নেওয়া হচ্ছে অতিরিক্ত যাত্রী। ফলে উপেক্ষিত রয়েছে স্বাস্থ্যবিধি। অনেককেই মাস্ক পরতে দেখা যায়নি।

এদিকে ফেরিতে সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ না থাকলেও দুপুরের পর যানবাহনের চাপ শুরু হয়। বাংলাবাজার ছেড়ে ছেড়ে যাওয়া প্রতিটি ফেরিতে যানবাহনের পাশাপাশি বিপুল সংখ্যক যাত্রী ছিল। এদিনও ঢাকা থেকে অনেক যাত্রী দক্ষিণাঞ্চলে ফিরছেন। এদিকে পদ্মায় অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে তীব্র স্রোতে ফেরি পারাপারে দ্বিগুন সময় লাগছে। এরুটে স্পিডবোট চলাচল বন্ধ থাকলেও ১৫টি ফেরি, ৮৭টি লঞ্চ চলাচল করছে।

বিআইডব্লিউটিএ বাংলাবাজার ঘাট পরিদর্শক আক্তার হোসেন বলেন, সকাল থেকেই লঞ্চে উভয়মুখী যাত্রী চাপ রয়েছে। আমরা প্রতিটি লঞ্চে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পারাপার করছি। স্বাস্থ্যবিধি মানতে যাত্রীদের বারবার অনুরোধ করা হচ্ছে।

বিআইডব্লিউটিএ বাংলাবাজার ঘাট ম্যানেজার মো. সালাউদ্দিন বলেন, সকাল থেকে যানবাহন ও যাত্রীদের চাপ না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহন ও যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী গাড়িসহ জরুরি যানবাহন পারাপার করছি। প্রতিটি ফেরিতেই বিপুল সংখ্যক সাধারণ যাত্রী পার হচ্ছে। পদ্মায় পানি বৃদ্ধির ফলে তীব্র স্রোতে ফেরি পারাপারে কিছুটা বিলম্ব হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories