,টঙ্গী
টঙ্গীর ব্যাক মাঠ বস্তি থেকে ১ হাজার ৭৫১ বোতল ফেনসিডিল জব্দ ও আওয়ামী লীগ নেত্রীসহ ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব-১। তাদের দাবি, তারা সবাই মাদক কারবারি। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানায় র্যাব। ডেভিল হান্টের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেফতাররা হলেন- ৫৬ নাম্বার ওয়ার্ড আওয়ামী মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ময়না বেগম (৫৮), মো. সবুজ (৩৭), মো. সুজন (২৬), মো. শাহিন (৩০), মো. দেলোয়ার (৪৩) ও মো. রাসেল (৪০)।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া কর্মকর্তা) সালমান নূর আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১ এর একটি দল শনিবার রাতে টঙ্গীর ব্যাংকের মাঠের বিভিন্ন মাদক আস্তানায় অভিযান চালায়।

এ সময় মাদক কারবারি আওয়ামী লীগ নেত্রী ময়না ও ওই ৫জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ৫জন আওয়ামী নেত্রীর সহযোগী। পরে তাদের দেওয়া তথ্য মতে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ১ হাজার ৭৫১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Leave a Reply