কর্মকর্তাদের তদন্ত ২ মাসের মধ্যে শেষের নির্দেশ
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ ১০ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যার মামলার তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একইসঙ্গে সাবেক আইজিপিকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে। তাকে ২৩ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
যাদের হাজির করা হয় তারা হলেন-সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক, ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেন।
এছাড়া সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকেও হাজির করা হয়েছে।
Leave a Reply