টঙ্গীতে ৩৬ লাখ টাকার ব্যাংক চেক ডিজনার মামলার গ্রেফতারি পরোয়ানা ভূক্ত বিবাদী জসিম উদ্দিনকে গ্রেফতার করে ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
জানা যায়, চট্রগ্রাম জেলার লোহাগড়াস্থ বড় হাতিয়ার আমতলী মাঝেরপাড়া এলাকার স্থায়ী এবং টঙ্গী ৪৩ নং ওয়ার্ডে পাগাড় সালামের আটারকল এলাকার বাসিন্দা মোহাম্মদ ইদ্রিছের ছেলে মো. জসিম উদ্দিন তার সাউথইষ্ট ব্যাংক লিঃ এর একাউন্ট নম্বর ০০১১১০০০০০২১৯ এর চারটি ব্যাংক চেক একই এলাকার বাসিন্দা হানিফ মাহমুদকে প্রদান পূর্বক ফ্ল্যাট দেয়ার কথা বলে ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারী ১০ লাখ, ১৪ ফেব্রুয়ারী ১০ লাখ, ২০ ফেব্রুয়ারী ৬ লাখ, ২২ ফেব্রুয়ারী ১০ লাখ, মোট ৩৬ লাখ টাকা হাতিয়ে নেন। টাকা নেয়ার পর জসিম উদ্দিন প্রতারণার আশ্রয় নেন এবং হানিফ মাহমুদকে ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে বিভিন্ন ভাবে হয়রানী শুরু করেন। দীর্ঘ অপেক্ষার পর হানিফ মাহমুদ বাধ্য হয়ে ব্যাংকের চারটি চেক ডিজনার পূর্বক গাজীপুরের বিজ্ঞ আদালতে ৩৬ লাখ টাকা অথবা ফ্ল্যাট উদ্ধারের লক্ষ্যে সিআর মামলা নং-৬৪৫/২৪ রজু করেন। বিজ্ঞ আদালত ঘটনার সত্যতা পাওয়ায় জসিম উদ্দিনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। যার কোর্ট স্বারক নং-৬৭১ এবং ডিসপাস স্বারক নং-৭৭১ তারিখ ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ইং। উক্ত গ্রেফতারি পরোয়ানামূলে টঙ্গী পূর্ব থানার এস আই রোম্মানের নেতৃত্বে এএসআই শাকিলসহ একদল পুলিশ ১৯ ফেব্রুয়ারী গভীর রাতে জসিম উদ্দিনকে আটক করেন এবং ২০ ফেব্রুয়ারী ২০২৫ ইং বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন।
উল্লেখ্য : বাদী বিবাদী পারিবারিক সর্ম্পকে সমন্ধি ও ভগ্নিপতি।
Leave a Reply