শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

শত্রুতার জেরে ৯৫০ কলা গাছ কেটে ফেললো প্রতিপক্ষ

জামালপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৭ বার

জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে প্রায় ৯৫০ সাগর কলার গাছ কেটে বিনষ্ট করেছে প্রতিপক্ষের লোকজন। এতে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৫ লাখ টাকা।
মঙ্গলবার রাতে উপজেলার বাঁশচড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক মো: সোহেল রানা জানায়, ১৫ থেকে ২০ দিন পর কলা গুলো পরিপক্ব হতো তখন আমি কলা গুলো বিক্রি করতে পারতাম। আমি কৃষি ব্যাংক থেকে ঋণ করে বাগান করেছিলাম। আমার বাগান নষ্ট করেছে বাঁশচড়া এলাকার আবদুল মান্নান ও তার ছেলে আবু সাঈদ সহ আরও কয়েকজন। তারা আমার প্রায় ৫ লক্ষ টাকার কলা গাছ কেটে আমাকে সর্বশান্ত করে পথে বসিয়ে দিয়েছে আমি এখন ”কি করবো-কোথায় যাবো” এভাবেই অশ্রুসিক্ত কণ্ঠে কথা গুলো বলছিলেন ক্ষতিগ্রস্ত কৃষক সোহেল রানা।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী একই এলাকার মফিজুল, ফারুক, নাজমা, আসমা, মৌসুমিসহ আরো কয়েকজন জানান, কোন কিছু বুঝে উঠার আগেই আব্দুল মান্নান ও তার ছেলে আবু সাঈদ মিলে তারা আরও ৫-৬ জন লোককে সঙ্গে নিয়ে এসে কলাগাছগুলি নির্দয়ভাবে কেটে ফেলে। এতে সোহেলের অনেক ক্ষতি হয়েছে। আমরা এদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
অভিযোগের বিষয়ে আব্দুল মান্নান কোন বলেন, আমাদের জমি আমরা সোহেল কে ৩ বছরের জন্য লিজ দিয়েছিলাম, লিজের মেয়াদ শেষ হয়ে গেলোও সে যায়গা ছাড়ছিলো না। তাই আমরা আমাদের প্রয়োজনে যায়গাটা খালি করেছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories