মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

মেনন-ইনুসহ তিনজন ৫ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ বার

২০১৫ সালে রাজধানীতে নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতা মির্জা আব্বাসের গাড়িবহরে হামলার মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুসহ তিনজনকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্তরা হলেন- ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক খান।
এদিন সকালে মির্জা আব্বাসের গাড়িবহরে হামলার ঘটনায় মতিঝিল থানার মামলায় তাদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।
অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মতিঝিল থানার মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনী প্রচারণার জন্য মির্জা আব্বাসের নেতৃত্বে গাড়িবহর মতিঝিল থানার ফকিরাপুল এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায়। ওই সময় চারটি গাড়িসহ একাধিক মোটরসাইকেল পোড়ানো হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories