সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

ডিলেট হয়ে যাবে আপনার ফেসুবক লাইভের সব ভিডিও

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৯ বার

সারা বিশ্বের মানুষ নিজেদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা ভাগ করে নিতে অথবা ব্যবসায়িক কারণে ফেসবুক লাইভ ব্যবহার করে থাকেন। তবে বেশিরভাগ লাইভ ভিডিও সম্প্রচারের প্রথম কয়েক সপ্তাহেই সর্বাধিক ভিউ পায়, এ কারণে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণের নীতিতে অভিনব পরিবর্তন নিয়ে এসেছে।
ফেসবুক তাদের লাইভ ভিডিও স্টোরেজ এর নীতিমালা পরিবর্তন করেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে এই নতুন নিয়ম। আজ থেকে করা লাইভ ভিডিওগুলো ৩০ দিন পর্যন্ত দেখা যাবে ফেসবুকে, এরপর স্বয়ংক্রিয়ভাবে সেটি মুছে যাবে।
এছাড়াও, বর্তমানে ৩০ দিনেরও পুরোনো লাইভ ভিডিওগুলোও ফেসবুক থেকে মুছে ফেলা হবে। তবে, আপনার আর্কাইভ করা লাইভ ভিডিওগুলো মুছে ফেলার আগে আপনাকে নোটিফিকেশন দিয়ে জানাবে ফেসবুক। নোটিফিকেশন পাওয়ার পর আপনাকে ৯০ দিনের মধ্যে আপনার কন্টেন্ট ডাউনলোড বা ট্রান্সফার করার সুযোগ দেয়া হবে।
লাইভ ভিডিও গুলো এই ৩০ দিনের মধ্যে আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। এ ছাড়া সেই লাইভ ভিডিও থেকে রিল বানিয়েও তা স্থায়ী ভাবে রেখে দিতে পারবেন।
ফেসবুক লাইভ ভিডিওগুলি ডাউনলোড আরও সহজ করার জন্য একটি নতুন টুল চালু করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories