মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

দুপুরের মধ্যেই বজ্রসহ বৃষ্টির কথা জানালেন আবহাওয়াবিদ পলাশ, ঝরবে যেসব জায়গায়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬ বার
দুপুরের মধ্যেই বজ্রসহ বৃষ্টির কথা জানালেন আবহাওয়াবিদ পলাশ, ঝরবে যেসব জায়গায়

ফল্গুনে নতুন রূপে সাজছে প্রকৃতি। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রাও। এতে সময়ের সঙ্গে বাড়ছে গরম। এই অবস্থায় বুধবার দুপুরের মধ্যে দেশে ঝরতে পারে বৃষ্টি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। বুধবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে দেয়া ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আজ বুধবার সকাল ১০টার পর থেকে দুপুর ১টার মধ্যে বরিশাল বিভাগের সকল জেলার উপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।’
পোস্টে আবহাওয়াবিদ পলাশ আরও লিখেছেন, ‘একই সময়ে খুলনা বিভাগের খুলনা ও বাগেরহাট জেলার উপর দিয়েও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করতে যাচ্ছে।
এদিকে আগামী ৩ দিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরমধ্যে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত রংপুর ও খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি শুক্রবার একই সময় পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে।
অন্যদিকে আগামী শনিবার সকাল ৯টা পর্যন্ত রংপুর ও খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories