শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৩২২ বার

আগামী আগস্টে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে ৩ আগস্ট থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের সিরিজ। প্রথম ম্যাচ হবে ৩ আগস্ট। ৪, ৬,৭ ও ৯ আগস্ট হবে সিরিজের বাকি চার ম্যাচ। অর্থাৎ ছয় দিনে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।বর্তমানে অস্ট্রেলিয়া দল ওয়েস্ট ইন্ডিজে আছে। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হচ্ছে ২৫ জুলাই। এরপরই তারা চার্টার্ড বিমানে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করবে। আর বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলছে হারারেতে। ২৫ জুলাই শেষ হচ্ছে বাংলাদেশের সিরিজ।

এদিকে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল বিসিবির করোনা নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। তবে বিসিবি প্রথমে চট্টগ্রামে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করলেও সেটি বাতিল করা হয়েছে। সবগুলো ম্যাচ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, গত বছরের জুনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। করোনা পরিস্থিতিতে সেটা অবশ্য স্থগিত করা হয়েছিল গত এপ্রিলেই। এখন চলমান পরিস্থিতে সেটি হওয়ার আর সম্ভাবনা দেখা যাচ্ছে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories