শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৭ বার

করদাতা, বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবীরদের কাছে থেকে আগামী অর্থবছরের (২০২৫-২৬) বাজেট প্রস্তাবনা চেয়েছে জাতীয় জাতীয় বোর্ড (এনবিআর)। আগামী ২০ মার্চের মধ্যে তা জমা দিতে হবে।
সোমবার জাতীয় রাজস্ব বোর্ড থেকে এ সম্পর্কিত একটি নির্দেশনা জারি হয়েছে।
এনবিআর বলছে, অংশগ্রহণমূলক, গণমুখী ও সুষম বাজেট প্রণয়নে বরাবরই সব পর্যায়ের মহলের নিকট থেকে জাতীয় রাজস্ব বোর্ড বাজেট প্রস্তাব আহ্বান এবং তাদের সঙ্গে রাজস্ব আহরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা অনুষ্ঠান করে আসছে। তারই ধারাবাহিকতায় আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব আহরণ কার্যক্রমকে অধিকতর অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড আলাপ-আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়নে আগ্রহী।
২০ মার্চের মধ্যে এ সংক্রান্ত প্রস্তাবনা এনবিআরের ঠিকানায় পাঠাতে বলা হয়েছে আগ্রহীদের। একইসঙ্গে প্রস্তাবের আরেকটি সফটকপি ই-মেইল nbrbudget2025@gmail.com এর মাধ্যমে পাঠাতে হবে। এনবিআর প্রাপ্ত প্রস্তাবসমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয় তারাও সরাসরি ওই ইমেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব প্রেরণ করতে পারবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories