মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টি ঝরবে যেসব জেলায়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬ বার

মাঘ শেষে বৃষ্টির বার্তা নিয়ে হাজির হয়েছে ফাল্গুন। সঙ্গে নতুন রূপে সাজছে প্রকৃতি। এই অবস্থার মধ্যেই দেশজুড়ে টানা ৩ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) যশোর ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরদিন বুধবার রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে।
এছাড়া আগামী বৃহস্পতিবার রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর এই ৩ দিনে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এই সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে বুধ ও বৃহস্পতিবার শেষরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকতে পারে। এরমধ্যে বুধবার তাপমাত্রা কিছুটা বাড়লেও বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমে যেতে পারে।
সোমবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনেও দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories