শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪ মালয়েশিয়ায় অ্যারোফম কোম্পানির বাংলাদেশি কর্মীদের পাশে হাইকমিশন মালয়েশিযার কেদাহ রাজ্যে ১০০ বাংলাদেশি আটক শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা

নিরাপত্তা নিশ্চিত করতে মেশিন লার্নিং করে ব্যবহারকারীর বয়স যাচাই করবে গুগল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬ বার

গুগল শিগগির মেশিন লার্নিং ব্যবহার করে তার ব্যবহারকারীদের বয়স যাচাই করতে যাচ্ছে। চলতি মাসের ১২ ফেব্রুয়ারি গুগল জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে একটি মেশিন লার্নিং মডেল পরীক্ষা করছে, যা ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের শনাক্ত করতে সাহায্য করবে। দ্য ভার্স থেকে জানা যায়, গুগলের এই পরিবর্তনের বিষয়ে প্রথমবার জানিয়েছেন ইউটিউবের সিইও নিল মোহন।
বয়স যাচাই করার বিষয়ে নিল মোহন জানান, গুগল ১৮ বছরের কম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই মেশিন লার্নিং করে বয়স যাচাই করবে। নতুন প্রযুক্তি ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করবে, যেমন—তারা কোন ওয়েবসাইটে ভিজিট করে, ইউটিউবে কী ধরনের ভিডিও দেখে এবং তাদের অ্যাকাউন্ট কতদিন ধরে সক্রিয় রয়েছে।
তিনি আরও জানান, যদি কোনো ব্যবহারকারী ১৮ বছরের কম বয়সী বলে শনাক্ত হয়, তবে গুগল স্বয়ংক্রিয়ভাবে কিছু সেটিংস পরিবর্তন করবে এবং ব্যবহারকারীদের জানাবে। এ ছাড়া, বয়স যাচাই করার জন্য ব্যবহারকারীদের সেলফি, ক্রেডিট কার্ড বা সরকারি আইডি জমা দেয়ার সুযোগ থাকবে।
গুগল ১৮ বছরের কম বয়সীদের জন্য বিদ্যমান নিরাপত্তা বৈশিষ্ট্য আরও শক্তিশালী করবে। এর মধ্যে রয়েছে সেফসার্চ ফিল্টার, যা আপত্তিকর কনটেন্ট ব্লক করতে সাহায্য করবে এবং ইউটিউবে অপ্রাপ্তবয়স্কদের জন্য অনুপযুক্ত কনটেন্ট সীমিত করবে। গুগল জানিয়েছে, ভবিষ্যতে আরও বেশি দেশে এই প্রযুক্তি চালু করা হবে।
যুক্তরাষ্ট্রে শিশুদের অনলাইন নিরাপত্তার ওপর নজরদারি বাড়ছে, যার ফলে গুগল এই পরিবর্তন এনেছে বলে ধারণা করা হচ্ছে। কিডস অনলাইন সেফটি অ্যাক্ট এবং কিডস অব সোশ্যাল মিডিয়া অ্যাক্ট নামক একটি নতুন আইনও প্রস্তাব করা হয়েছে। এই আইন অনুযায়ী, অনলাইন প্ল্যাটফর্মগুলোর ব্যবহারকারীদের বয়স অনুমান করতে হবে, যদিও এই পদ্ধতি সব সময় নির্ভুল নাও হতে পারে। অন্যদিকে, মেটাও একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের শনাক্ত করার চেষ্টা করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories