বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম ঢাকায় কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির তেল শোধনাগারে হামলা, বাড়ল তেলের দাম ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

গাজীপুরের স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৬ বার

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া (৫৫) ও তার স্ত্রী ফেরদৌসি আক্তার (৪০)। তারা দুজনই ওই উপজেলার বারিষাব ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয়রা জানান, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামের মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া বাড়ির পাশে ছোট একটি পুকুর থেকে মাছ ধরার প্রস্তুতি হিসেবে একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করেন। মোটরটিতে বিদ্যুৎ চালু করতে গেলে প্রথমে শহীদুল্লাহ ভুঁইয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও বিদ্যুৎপৃষ্ট হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম। তিনি জানান, নিহত স্বামী-স্ত্রীর মরদেহ থানায় নিয়ে এসেছে স্বজনরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories