বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

গুগল ম্যাপে নিজের বাড়ির লোকেশন যেভাবে দেবেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৮ বার

গুগল ম্যাপ বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় নেভিগেশন সেবা, যা প্রতিদিন প্রায় ২ বিলিয়ন মানুষ ব্যবহার করেন। এটি ভ্রমণপথ নির্ধারণ, কাছাকাছি স্থান খোঁজা কিংবা গন্তব্যে পৌঁছানোর জন্য এক অত্যন্ত কার্যকরী প্ল্যাটফর্ম। আপনার ব্যক্তিগত ঠিকানা, ব্যবসা প্রতিষ্ঠান কিংবা দোকানের অবস্থান গুগল ম্যাপে যুক্ত করা গেলে অন্যদের জন্য এটি খুঁজে পাওয়া সহজ হবে। ফলে কাউকে আলাদা করে ঠিকানা বোঝাতে হবে না, গুগল ম্যাপ থেকেই সঠিক লোকেশন পাওয়া যাবে।
চাইলে খুব সহজেই আপনার বাড়ির লোকেশন গুগল ম্যাপে যুক্ত করতে পারবেন। টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায় কয়েকটি ধাপেই খুব সহজে কাজটা করা সম্ভব।
যেভাবে গুগল ম্যাপে নিজের ঠিকানা যুক্ত করবেন:
প্রথমে আপনার মোবাইলে গুগল ম্যাপ অ্যাপটি খুলে সাইন ইন করুন।
এরপর ‘কন্ট্রিবিউশন; অপশনে যান।
‘মিসিং প্লেস’ অপশনটিতে অপশনে ক্লিক করুন।
নতুন স্থানটির নাম দিন এবং প্রয়োজনীয় তথ্য যোগ করুন।
চাইলে বাড়ির বা ব্যবসা প্রতিষ্ঠানের ছবি আপলোড করতে পারেন।
সব তথ্য ঠিক থাকলে ‘সাবমিট’ বাটনে ক্লিক করুন।
গুগল আপনার দেওয়া তথ্য পর্যালোচনা করে সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে ম্যাপে যুক্ত করবে।
এভাবে সহজ কয়েকটি ধাপে আপনার ঠিকানা গুগল ম্যাপে যুক্ত করতে পারবেন, যা অন্যদের জন্য পথ খোঁজা আরও সহজ করে তুলবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories