সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৩ বার

ফাল্গুনের শুরুতে কিছুটা বেড়েছে তাপমাত্রার পারদ। তবে শীতের অনুভূতি এখনো বিরাজমান। সঙ্গে আগের মতোই শেষরাত থেকে সকাল পর্যন্ত দাপটে থাকছে কুয়াশা। এই অবস্থার মধ্যেই বর্ধিত ৫ দিনের শেষদিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এই সময়ে আগের মতোই শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকতে পারে।
এই আবহাওয়াবিদ জানান, শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে এই সময়ে কিছুটা বাড়তে পারে দিনের তাপমাত্রা। পরদিন রোববারও একই সময় পর্যন্ত সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এছাড়া সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার সন্ধ্যায় উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের শেষদিকে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories