সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী তবে নেই শীতের তীব্রতা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৭ বার

ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে রাজধানী ঢাকা তবে নেই শীতের তীব্রতা। মঙ্গলবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় পুরো শহর। সকাল ৭টার দিকে গুড়ি ঘুড়ি বৃষ্টিও ছিল। সকাল ৯টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।
ঘন কুয়াশার কারণে সকাল থেকে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। দৃশ্যমানতা কম থাকায় দূরপাল্লার বাস-ট্রেন চলছে ধীর গতিতে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকতে পারে ঢাকা।
এদিকে ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বুধবার (১২ ফেব্রুয়ারি) সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগের মতোই শেষরাত থেকে ভোর পর্যন্ত থাকতে পারে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট।
সোমবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
এ ছাড়া আগামী পাঁচদিনের প্রথমার্ধে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories