বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : মীর শাহে আলম ঢাকায় কার্যালয় খুলতে জেবিআইসিকে প্রধানমন্ত্রীর অনুরোধ দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির তেল শোধনাগারে হামলা, বাড়ল তেলের দাম ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, নেতানিয়াহু ও বিরোধী জোটের আসন সমান দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

গাজীপুরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৩ বার

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা চয়ন ইসলামকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মরহুম খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ছয় তলা ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন চয়ন ইসলাম।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১১টার কিছু পর শ্রীপুর থানা পুলিশ ওই বাড়িটি ঘেরাও করে। পরে ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
গ্রেপ্তারের পর পুলিশ সন্দেহ করে যে ওই ভবনে আরও কোনো অপরাধী বা মামলার আসামি লুকিয়ে থাকতে পারেন। এ কারণে বাড়িটিতে ফের অভিযান চালানো হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories