মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

বাড়বে তাপমাত্রার পারদ, কুয়াশা নিয়ে নতুন বার্তা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২ বার

মাঘের শেষদিকে এসে তাপমাত্রার পারদ বেড়ে ক্ষীণ হয়েছে শীতের অনুভূতি। তবে আগের মতোই শেষরাত থেকে ভোর পর্যন্ত থাকছে কুয়াশার দাপট। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে আরও বাড়তে পারে তাপমাত্রা। এতে মাঘের সঙ্গে বিদায় নিতে পারে শীতও।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আগামী ৩ দিন দেশে বৃষ্টির সম্ভাবনা নেই। এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত আগের মতোই থাকবে কুয়াশার দাপট।
এই আবহাওয়াবিদ জানান, শনিবার সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে এই সময়ে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। পরদিন রোববার (৯ ফেব্রুয়ারি) তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী সোমবার (১০ ফেব্রুয়ারি) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
শুক্রবার সন্ধ্যায় দেশের সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে। আর এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories