শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদের দুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু-৫

জেলা প্রতিনিধি, রংপুর
  • আপলোডের সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ২৬৭ বার

ঈদের দিন দুপুরে রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও নারীসহ ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে ঢাকা-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন আনজিরন নেছা বিএম কলেজের সামনে। উদ্ধার অভিযান চলছে।

জানা যায়, দিনাজপুর থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে দিনাজপুরগামী হিমাচল পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে অপর দুজনের মৃত্যু হয়। নিহত পাঁজনের মধ্যে হিমাচল পরিবহনের চালক ও একজন নারী রয়েছে। 

এলাকাবাসীর ধারণা, বঙ্গবন্ধু বহুমুখী সেতুর দুই পাশে সড়কের যানজটের কারণে অন্তত ১৫ থেকে ১৬ ঘণ্টা দেরিতে যাত্রী নিয়ে হিমাচল পরিবহনের চালক দিনাজপুর অভিমুখে যাচ্ছিল। একই সময় দিনাজপুর থেকে হানিফ এন্টারপ্রাইজ ঢাকা যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপর নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে। এদের গুরুতর আহতদের তাৎক্ষণিকভাবে তারাগঞ্জ উপজেলা কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।    

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories