শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদে ঘুরতে বের হওয়া মোটরসাইকেলে সংঘর্ষ, ৩ যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, মেহেরপুর
  • আপলোডের সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৫০১ বার

মেহেরপুরের মুজিবনগরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। আজ বুধবার দুপুর ২টার দিকে কেদারগঞ্জ-মুজিবনগরের মাঝামাঝি মানিকনগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে শাকিল হোসেন (২২), মিনারুল ইসলামের ছেলে শামিম হোসেন (২২) এবং গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের নিহাজুলের ছেলে মোস্তাক হোসেন (২০)।

আহতরা হলেন- সদর উপজেলার আলমপুর গ্রামের সামজান বিশ্বাসের ছেলে ওমর ফারুক ও গাড়াডোব গ্রামের আব্দুল রশিদের ছেলে রকিবুল।

স্থানীয়রা জানান, শাকিল ও শামিম দুজনই নিজ গ্রাম সোনাপুর থেকে কেদারগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। অপরদিক থেকে গাংনীর গাড়াডোব থেকে একটি মোটরসাইকেলে মোস্তাক, ওমর ফারুক ও রকিবুল মুজিবনগরে ঘুরতে যাচ্ছিলেন। এ সময় কেদারগঞ্জ-মুজিবনগরের মাঝামাঝি স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদ হোসাইন তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

মুজিবনগর থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো পক্ষের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories