শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪ মালয়েশিয়ায় অ্যারোফম কোম্পানির বাংলাদেশি কর্মীদের পাশে হাইকমিশন মালয়েশিযার কেদাহ রাজ্যে ১০০ বাংলাদেশি আটক শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা

ফেসবুকের জনপ্রিয় ফিচার পাবেন হোয়াটসঅ্যাপে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৭ বার

হোয়াটসঅ্যাপ বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ। ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন নতুন ফিচার যুক্ত করছে সাইটটি। এবার নতুন এক ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ।
তারা এমন এক ফিচার আনতে চলেছে, যা সংগীতপ্রেমীদের পছন্দের তালিকায় জায়গা করে নেবে। আসলে একটি নতুন ফিচার নিয়ে বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে এই সংস্থা। যার ফলে এবার থেকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেটে মিউজিক অ্যাড করতে পারবেন ব্যবহারকারীরা।
ব্যবহারকারীরা গান এবং ট্রেন্ডিং ট্র্যাক ব্রাউজ করতে পারবেন। ছবির জন্য ১৫ মিনিট পর্যন্ত মেয়াদের মিউজিক ক্লিপ অ্যাড করা যাবে। তবে ব্যবহারকারীরা যদি একটি ভিডিওতে মিউজিক অ্যাড করতে চান, তাহলে আরও একটু বেশি দীর্ঘ মেয়াদের মিউজিক ক্লিপ অ্যাড করা যাবে। কন্টেন্টের সঙ্গে গান সিঙ্ক করা যেতে পারে।
নতুন এই ফিচার সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে একটা সুন্দর অভিজ্ঞতা প্রদান করবে। বিশেষ করে যারা স্ট্যাটাস দিতে ভালোবাসেন, তাদের জন্য তো এই ফিচার অত্যন্ত পছন্দের হতে চলেছে। হোয়াটসঅ্যাপের মিউজিক স্ট্যাটাস ফিচার একদম ইনস্টাগ্রামের মতোই: নতুন স্ট্যাটাস আপডেটের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস নিজেদের প্রিয় গান শেয়ার করতে সক্ষম হবেন।
স্ট্যাটাস সেকশনের ড্রয়িং এডিটরে একটি নতুন মিউজিক বাটন অ্যাড করা হবে। এই বাটনে ট্যাপ করে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের গান বেছে নিতে পারবেন। যা তারা নিজেদের ছবি অথবা ভিডিওর সঙ্গে শেয়ার করতে পারবেন।বিটা ইউজাররা আপাতত এই ফিচার পাচ্ছেন। আপাতত তা পরীক্ষা-নিরীক্ষার স্তরে রয়েছে। যদিও খুব শিগগির সব ব্যবহারকারীর জন্যই তা রোল আউট করা হবে। এর কার্যকারিতা অনেকটা ইনস্টাগ্রামের মিউজিক ক্যাটালগের মতোই। এর ফলে ব্যবহারকারীরা বেছে নেওয়ার জন্য গানের তালিকা পাবেন। তারা ট্রেন্ডিং মিউজিক থেকেও গান বাছতে পারবেন। সেই সঙ্গে গানের নির্দিষ্ট অংশও সিলেক্ট করতে পারবেন

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories