বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জানুয়ারিতে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৬৫৯ কোটি টাকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১ বার

সদ্য বিদায়ী জানুয়ারিতে ২১৮ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ২৬ হাজার ৬৫৯ কোটি ৪৪ লাখ টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারির ৩১ দিনে ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন দেশে এসেছে প্রায় ৭ কোটি ৫ লাখ ডলার রেমিট্যান্স। যা আগের বছরের একই মাসের তুলনায় ৩ দশমিক ৪০ শতাংশ বেশি।
এর আগে গত ডিসেম্বরে দেশে ২৬৩ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একক মাস হিসাবে আগে কখনোই এই পরিমাণ রেমিট্যান্স পাঠায়নি প্রবাসীরা। সেই হিসেবে চলতি জানুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমেছে।
সবমিলিয়ে জানুয়ারির ৩১ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ১১ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৫৫ কোটি ১৫ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৬৪ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories