বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

৫ দিনের রিমান্ডে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৮১ বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার এজাহারনামীয় আসামি সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক দেবী রানী রায় এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেন
তিনি আরও বলেন, ১৫ দিনের রিমান্ড আবেদন জানানো হলেও শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে গতকাল রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ ডাক অফিসের গলিতে বোনের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তার শারীরিক পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে বেরিয় আসার সময় পুলিশের উপস্থিতিতে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও জনতা তাকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেন এবং ডিম ছুঁড়ে প্রতিবাদ জানান।
উল্লেখ্য, নুরুজ্জামান আহমেদ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুই দফা প্রতিমন্ত্রী ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে তার বিরুদ্ধে লালমনিরহাটে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories