শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৯১ বার

চলমান অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠার ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে দক্ষিণ আফিকা।
শুক্রবার মালয়েশিয়া কুয়ালালামপুরে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার তরুণীদের ১১ বল হাতে রেখে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে প্রোটিয়া নারী ক্রিকেটাররা।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। কাওমি ব্রে’র ৩৬ এবং এলা ব্রিসকোর অপরাজিত ২৭ রান সত্ত্বেও খুব অল্প রানে থেমে যেতে হয় অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ নারী দলের ক্রিকেটারদের। দক্ষিণ আফ্রিকার বোলার অ্যাশলে ফন উইক ৩ ওভারে ১৭ রান দিয়ে একাই নেন ৩ উইকেট।
জবাব দিতে নেমে শুরুতে দ্রুত ২ উইকেট হারালেও প্রোটিয়া নারী ক্রিকেটাররা খেই হারায়নি। ওপেনার জেমা বোথা এবং মিডল অর্ডার ও অধিনায়ক কায়লা রেয়েনেক-এর দৃঢ়তায় সহজেই লক্ষ্যে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। জেমা বোথা ২৪ বলে সর্বোচ্চ ৩৭ রান করেন। ২৬ বলে ২৬ রান করেন কায়লা রেয়েনেক। ১৯ রান করেন কারাবো মেসো।
শেষ পর্যন্ত ১৮.১ ওভারে (১১ বল হাতে রেখে) ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার জয়ী দলের বিপক্ষে ফাইনাল খেলবে প্রোটিয়া নারীরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories