শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শার্দুল ঠাকুরের হ্যাটট্রিকে ২ রানে ছয় উইকেট, ১৫২ বছরের ইতিহাসে প্রথম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ বার

ভারতীয় বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর অনেক দিন ধরেই জাতীয় দলের রাডারেই বাহিরে। জাতীয় দলে না থাকলেও ঘরোয়া লিগগুলো খেলে যাচ্ছেন নিয়মিত। এবার রঞ্জি ট্রফিতে দারুণ পারফর্ম করে আবারও নজর কাড়লেন সবার। জানান দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি।
মুম্বাইয়ের জার্সি গায়ে আগের ম্যাচে আট নম্বরে নেমে সেঞ্চুরি করেন শার্দুল। এবার মেঘালয়ের বিপক্ষে তুলে নেন হ্যাটট্রিক। এদিন তার বোলিং তোপের মুখে পড়ে ২ রান তুলতেই সাজঘরে ফিরতে হয়েছে ৬ ব্যাটারকে। যা প্রথম শ্রেণির ১৫২ বছরের ইতিহাসে যা প্রথম।
ইনিংসের প্রথম ওভারেই মেঘালয়ের ব্যাটার নিশান্তা চক্রবর্তীকে সাজঘরে ফেরান শূন্য রানে। এরপর তৃতীয় ওভারে এসে আদায় করে নেন হ্যাটট্রিক। তৃতীয় ওভারের শেষ তিন বলে সাজঘরে ফেরান বালচান্দার অনিরুধ, সুমিত কুমার ও জাসকিরাত সিংকে। তার বোলিং তোপে এই চার ব্যাটারের কেউই রানের খাতা খুলতে পারেনি।
চলমান রঞ্জিতে মুম্বাইয়ের হয়ে পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিকের এই কীর্তি গড়েছেন তিনি। যার সুবাদে ১৫২ বছরের মধ্যে সবচেয়ে কম রানে প্রথম ৬ উইকেট হারিয়েছে মেঘালয়।
এর আগে ১৮৭২ সালে লর্ডসে ০ রানে ৬ ব্যাটার সাজঘরে ফিরেছিল। যা এখন পর্যন্ত সবচেয়ে কম রানে ৬ উইকেট পড়ার রেকর্ড। তারও আগে ৩ রানে ৬ উইকেট পড়তে দেখা গিয়েছিল ১৮৬৭ সালে। আর ভারতের মাটিতে ৪ রানে ৬ উইকেট পড়তে দেখা গিয়েছিল ১৩৪৮ ও ১৯৬৩ সালে। যাকে এবার শাদুলের কল্যাণে পেছনে ফেলেছে মুম্বাই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories