বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

টি-টোয়েন্টিতে দুইবার আউটের মাঝে ৩৩৬ রানের বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ বার

ভারত-ইংল্যান্ডের চলমান টি-টোয়েন্টি সিরিজের মাঝেই অদ্ভুতুড়ে এক বিশ্বরেকর্ড গড়ে অবশেষে আউট হলেন ভারতীয় ব্যাটার তিলক ভার্মা। সিরিজটির তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের আদিল রশিদের দারুণ এক ডেলিভারি ব্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন তিলক। সাজঘরে ফেরার আগে করেন ১৪ বলে ১৮ রান। তবে ততক্ষণে তার নামের পাশে জুড়ে বসেছে একেবারেই ভিন্ন ধরণের এক বিশ্বরেকর্ড।
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দুইবার আউটের মাঝে সবচেয়ে বেশি রানের নতুন বিশ্বরেকর্ড গড়েছেন তিলক ভার্মা। মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আউট হওয়ার আগে খেলেছেন ইন্টারন্যাশনাল ১০৭, ১২০, ৭২, ১৯ রানের অপরাজিত ৪টি ইনিংস। মঙ্গলবার আউট হওয়ার আগে খেললেন ১৮ রানের ইনিংস।
সবমিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে দুইবার আউট হওয়ার আগে করেছেন ৩৩৬ রান। আর মাঝে ছিল দুটো সেঞ্চুরি এবং একটি ফিফটির ইনিংস। তাতে ভেঙেছে নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানের ২৭১ রানের এতদিনের রেকর্ড।
পাকিস্তানের বিপক্ষে ২০২৩ সালে ৪ ম্যাচে এবং পরবর্তী সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১ ম্যাচে অপরাজিত থেকে ২৭১ রান করেছিলেন এই কিউই ব্যাটার। ভারতীয় ব্যাটার তিলক ৩৩৬ রান করার পথে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডকে। তিনিও খেলেছেন ৫ ম্যাচ। তিনে থাকা শ্রেয়াশ আইয়ার এবং অ্যারন ফিঞ্চ দুবার আউটের আগে করেছেন ২৪০ রান।
দুই আউটের মাঝে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান
৩৩৬ – তিলক ভার্মা (দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড, ২০২৪-২০২৫)
২৭১ – মার্ক চাপম্যান (পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত, ২০২৩)
২৪০ – শ্রেয়াশ আইয়ার (শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা, ২০২২)
২৪০ – অ্যারন ফিঞ্চ (জিম্বাবুয়ে ও পাকিস্তান, ২০১৮)

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories