বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

কোরবানির পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণ পদ্ধতি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ২৪৬ বার

কোরবানির পশু জবাই’র পূর্বে পশুকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে এবং জবাই’র স্থান সমতল ও পরিষ্কার হতে হবে।

কোরবানির পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণে করণীয় সম্পর্কে আজ এক তথ্য বিবরণীতে বলা হয়েছে- কোরবানির পশু জবাই’র স্থানে রক্ত জমার জন্য প্রয়োজনীয় সাইজের গর্ত করে নিতে হবে। জবাই করার ছুরি বড় এবং যথেষ্ট ধারালো হতে হবে। জবাই‘র পর পশুর রক্ত সম্পূর্ণ ঝরাতে সময় দিতে হবে।

Bangladesh Pratidin

তথ্য বিবরণীতে বলা হয়, কোরবানির পর পশু টানা হেঁছড়া করা যাবে না। এতে ঘর্ষণে চামড়া নষ্ট হতে পারে। কোরবানির বর্জ্য দ্রুত ও সঠিকভাবে অপসারণ করে জীবানুনাশক ছিটিয়ে দিতে হবে। মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহারসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

সঠিকভাবে চামড়া ছাড়ানোর পদ্ধতি-পশু কোরবানির পর সুচালো মাথার ছুরি দিয়ে সঠিকভাবে লম্বালম্বিভাবে চামড়া কাটতে হবে। এর পর বাঁকানো মাথার ছুরি দিয়ে চামড়া ছাড়াতে হবে এবং রক্তমাখা ছুরি কোনভাবেই চামড়ায় মোছা যাবে না। লবণ দিয়ে কাঁচা চামড়া সংরক্ষণের পূর্বে চামড়ায় লেগে থাকা মাংস, চর্বি, রক্ত, পানি, মাটি ও গোবর ভালোভাবে পরিষ্কার করতে হবে। চামড়া ছাড়ানোর ৪ থেকে ৫ ঘন্টার মধ্যে গরুর চামড়ায় ৭ থেকে ৮ কেজি, ছাগলের চামড়ায় ৩ থেকে ৪ কেজি লবন ভালোভাবে প্রয়োগ করতে হবে, যাতে কোন স্থান ফাঁকা না থাকে।

এ ছাড়া চামড়া সংরক্ষণের স্থান একটু উঁচু হতে হবে, যাতে চামড়া থেকে পানি ও রক্ত সহজেই গড়িয়ে যেতে পারে। এমনভাবে চামড়া সংরক্ষণ করতে হবে, যাতে বৃষ্টির পানি বা রোদ না লাগে এবং স্বাভাবিক বাতাস চলাচল করতে পারে।-সূত্র: বাসস

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories