বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

জামালপুর ডিবি-১ এর অভিযানে ৫০(পঞ্চাশ) গ্রাম হেরোইন সহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক

জামালপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১১১ বার

অভিযানে ৫০ গ্রাম হেরোইন সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালপুর ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর শহরের বাওয়ার কুমারজানী উত্তর পাড়া গ্রামের মরহুম মকবুল হোসেনের ছেলে মোঃ মোশারফ হোসেন(৪০), একই এলাকার মরহুম মজিবর রহমানের ছেলে মোঃ সালমান মিয়া(২৭), শরিফ মিয়ার ছেলে মোঃ রাজু মিয়া(৩৮)। তাদের বিরুদ্ধে বুধবার ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর ২৯(গ)/৪১ মামলা ধায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশিত করেছেন জামালপুর ডিবি ১ ওসি মো: নাজমুস সাকিব। তিনি আরো জানান, জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় বিশেষ প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে ডিবি-১ এর চৌকশ অভিযানিক দল গত মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে জামালপুর পৌর শহরের জামালপুর টু টাঙ্গাইল মহাসড়কের পাশে খুপিবাড়ি রাজন চৌধুরী বাড়ীর সামনে ফাকা জায়গায় থেকে পঞ্চাশ গ্রাম হেরোইন সহ ৩ জন মাদক ব্যবসায়কে আটক করে কার্যালয়ে নিয়ে আসে । তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিগন মাদক ব্যবসার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories