বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

ময়মনসিংহের ফুলপুরে যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় চিনি-জিরাসহ সমন্বয়ক আটক

ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১০১ বার

ময়মনসিংহের ফুলপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি, জিরা উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ২ জনকে আটক করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকালে ফুলপুরের পয়ারী রোড পৌর এলাকার আমুয়াকান্দা থেকে মালামালসহ তাদের আটক করা হয়
আটকরা হলেন, ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দা এলাকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ জিল্লুর রহমান হৃদয় (২২) ও একই উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের মোঃ মাসুদ রানা (২৫)।
বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃআব্দুল হাদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বুধবার বিকালে ফুলপুরের পয়ারী রোড পৌর এলাকার আমুয়াকান্দা গরুর হাটসংলগ্ন রাস্তার পাশে একটি গুদাম থেকে ভারতীয় অবৈধ মালামালসহ দুজনকে আটক করে যৌথ বাহিনীর একটি টিম। তাদের কাছ থেকে ১২৭ বস্তা ভারতীয় চিনি, ১৬ বস্তা জিরা, ১টি সেলাই মেশিন, ১টি সুজুকি জিক্সার মোটরসাইকেল ও ১৯৫টি খালি বস্তা উদ্ধার করে ফুলপুর থানায় হস্তান্তর করা হয়।
আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories