বিপিএলের এবারের আসর দুর্নামে অতীতের সব রেকর্ড ভেঙে দিচ্ছে। খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া রাখাই যেন নিয়ম। খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া রাখায় দুর্বার রাজশাহী তো কেলেঙ্কারির দশাতেই পড়েছে। সবশেষ ফ্র্যাঞ্চাইজিটির লঙ্কান খেলোয়াড় লাহিরু সামারাকুন তো বিসিবিতে বিচারই দিয়েছেন। এবার একই অভিযোগ উঠেছে চিটাগাং কিংসের বিরুদ্ধেও।
পারিশ্রমিক না পাওয়ায় দলের সঙ্গে মাঠে যাননি চিটাগং কিংসের শ্রীলঙ্কান ক্রিকেটার বিনুরা ফার্নান্দো। বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে স্বাগতিক চিটাগাং কিংস। কিন্তু এই ম্যাচের ১৫ জনের স্কোয়াডেও নেই লঙ্কান তারকা বিনুরা ফার্নান্দোর নাম। পারিশ্রমিক না পাওয়ায় মাঠে না যাওয়ার কারণেই স্কোয়াডে নেই তার নাম। সূত্রের খবরে এমনটাই জানা গেছে।
Leave a Reply