বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

বাড়বে দিনের তাপমাত্রা, ঘন কুয়াশা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ বার

কুয়াশার দাপট আগের তুলনায় কিছুটা বাড়ায় দিনেও অনুভূত হচ্ছে শীত। কোথাও কোথাও বেলা করে সূর্য উঁকি দিলেও শীত নিবারণে তা মোটেও কাজে আসছে না। এই অবস্থায় আগামী ৩ দিনে কিছুটা বাড়তে পারে দিনের তাপমাত্রা। যদিও এই সময়ে আগের মতোই থাকবে কুয়াশার দাপট।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বর্ধিত ৫ দিনের প্রথম দিকে রাত ও দিনের তাপমাত্রা আবারও কিছুটা কমতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, বৃহস্পতি ও শুক্রবার (২৩-২৪ জানুয়ারি) শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরপশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পাশাপাশি দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকতে পারে কুয়াশার দাপট।
এরমধ্যে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি এই সময়ে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে শুক্রবার একই সময় পর্যন্ত সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
অন্যদিকে আগামী শনিবার সকাল ৯টা পর্যন্ত সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে এই সময়ে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থার করছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের প্রথম দিকে রাত ও দিনের তাপমাত্রা আবারও কমতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories