শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদের আগের দিন অনলাইনে কোরবানীর পশু বিক্রি ৩১১ কোটি টাকার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ১৩৯ বার

ঈদুল আজহার আগের দিন অনলাইনে ৩১১ কোটি টাকার পশু বিক্রি হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত প্রাণিসম্পদ অধিদফতরের কোরবানিযোগ্য পশু বিক্রয় কার্যক্রম অগ্রগতির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রাণিসম্পদ অফিসের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৯ দিনে সাড়ে ২৭০০ কোটি টাকার বেশি পশু বিক্রি হয়েছে। পশুর সংখ্যা ছাড়িয়েছে প্রায় চার লাখ। প্রায় ১৮০০ অনলাইন হাটে গরু, ছাগল, মহিষ, ভেড়াসহ কোরবানিযোগ্য পশুর ছবি আপলোড হয়েছে ১৮ লাখের বেশি। 

প্রাণিসম্পদ অফিস জানায়, এ পর্যন্ত (মঙ্গলবার সন্ধ্যা) মোট পশু বিক্রি হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৫৭৯টি। যার বিক্রয় মূল্য ২ হাজার ৭৩৫ কোটি টাকা ১১ লাখ ১৫ হাজার ৬৭৮ টাকা। এর মধ্যে গরু ও মহিষের সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ৭১০টি ও ছাগল এবং ভেড়া রয়েছে ৯০ হাজার ৮৬৯টি। গত মঙ্গলবার একদিনে পশু বিক্রি হয়েছে ৩১১ কোটি ১ লাখ ৭৯ হাজার ৪২৪ টাকা, পশুর সংখ্যা ছিল ৩৮ হাজার ১৫১টি। ১ হাজার ৭৬৮টি অনলাইন বাজারে মোট ছবি আপলোড হয়েছে ১৮ লাখ ১২ হাজার ২০২টি। এর মধ্যে গরু-মহিষ ১৪ লাখ ৭৭ হাজার ৮৪০টি ও ছাগল এবং ভেড়ার সংখ্যা  ৩ লাখ ৩৪ হাজার ৩৬২টি।

প্রাণিসম্পদ অধিদফতরের দেওয়া তথ্যে দেখা যায়, অনলাইনে পশু বিক্রিতে সবচেয়ে বেশি এগিয়ে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মোট ১ লাখ ৬৯ হাজার ২১১টি পশু বিক্রি হয়েছে, যার বাজারমূল্য ১ হাজার ১৬৫ কোটি ৬৬ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা। এর পরে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত ৬৩ হাজার ৪২টি পশু বিক্রি হয়েছে ৬২৮ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৩৫২ টাকায়।

রাজশাহী বিভাগে ৫৮ হাজার ৯৫০টি পশু বিক্রি হয়েছে ৩৫৪ কোটি ১১ লাখ ৫৩ হাজার ৬৮ টাকায়। খুলনা বিভাগে ২৫ হাজার ৯৬১টি কোরবানির পশু বিক্রি হয়েছে ১৭১ কোটি ১৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকায়। বরিশাল বিভাগে চার হাজার ২৬১টি গবাদি পশু বিক্রি হয় ২৮ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৪০০ টাকায়।

সিলেট বিভাগে ছয় হাজার ৭৪৫টি কোরবানির পশু বিক্রি হয় ৩৬ কোটি ৫৪ লাখ ২৯ হাজার ৯০৮ টাকায়। রংপুর বিভাগে ৬৭ হাজার ৫৮২টি পশু বিক্রি হয়েছে ৩২৭ কোটি ৯৬ লাখ ৭৮ হাজার ৫৯০ টাকায়। ময়মনসিংহ বিভাগে দুই হাজার ৪২৭টি পশু বিক্রি হয়েছে ২২ কোটি ৩৭ লাখ ৮২ হাজার ৪৬০ টাকায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories