বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

সিলেটকে হারিয়ে ২য় জয়ের দেখা পেল ঢাকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ বার

জয় পেলেও চিন্তামুক্ত নয় ঢাকা ক্যাপিটাল। বিপিএলের চলতি আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজি মালিক হন চিত্রনায়ক শাকিব খান। প্রথমবার ক্রীড়াঙ্গনে অর্থ খরচ করে দুশ্চিন্তায় পড়েছেন ঢালিউডের এই জনপ্রিয় অভিনেতা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ১১তম আসরের শুরু থেকেই পরাজয়ের বৃত্তে আটকে ছিল ঢাকা। নিজেদের প্রথম জয়ের দেখা পেতে অপেক্ষা করতে হয় সপ্তম ম্যাচ পর্যন্ত। টানা ৬ ম্যাচে হারের পর জয়ের দেখা পায় ঢাকা ক্যাপিটাল।
নিজেদের সপ্তম ম্যাচে দুর্বার রাজশাহীকে হারিয়ে জয়ে ফিরলেও অষ্টম ম্যাচে ফের হেরে যায় লংকান তারকা থিসারা পেরেরার নেতৃত্বাধীন দলটি।
সোমবার নিজেদের নবম ম্যাচে চলতি বিপিএলে দ্বিতীয় জয় পেল ঢাকা ক্যাপিটাল। এদিন ৬ রানের শ্বাসরুদ্ধকর জয়ে ৯ ম্যাচে ঢাকার পয়েন্ট হলো মাত্র ৪। সুফার ফোরে যেতে হলে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে লিটন-তানজিদ-সাব্বিরদের।
অন্যদিকে এক ম্যাচ কম খেলে সমান ৪ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে সপ্তম পজিশনে পরে আছে সিলেট স্টাইকার্স। তারাও একের পর এক পরাজয়ে সুপার ফোরে যাওয়ার রাস্তা কঠিন করে ফেলেছে।
চলতি বিপিএলে সবচেয়ে ভালো পজিশনে আছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। বিপিএলের সাবেক এই চ্যাম্পিয়ন দলটি। এবারের আসরে রীতিমতো উড়ছে। এখনও তাদের হারাতে পারেনি কোনো দল। নিজেদের ৮ খেলায় টানা জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সুপার ফোরে খেলা নিশ্চিত করেছে রংপুর।
৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় পজিশনে আছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।
আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের চলতি আসরের ২৭তম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট স্টাইকার্স।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৯৬ রান করে ঢাকা। দলের হয়ে ৪৮ বলে চারটি চার আর ৪টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৭০ রান করেন ওপেনার লিটন কুমার দাস। ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৭ বলে তিন চার আর ৩ ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক থিসেরা পেরেরা।
টার্গেট তাড়া করতে নেমে শেষ দিকে ম্যাচ কঠিন করে ফেলে সিলেট। অনেক চেষ্টা করেও জয়ের দুয়ারে ভিড়তে পারেনি। জয়ের জন্য শেষ ১৮ বলে সিলেটের প্রয়োজন ছিল ৫১ রান। ১৮তম ওভারে মাত্র ১১ রান খরচ করেন পেরেরা। শেষ দিকে ১২ বলে প্রয়োজন ছিল ৪০ রান।
১৯তম ওভারে মুকিদুল ইসলামের ওভারে ১৭ রান নেয় সিলেট। শেষ ওভারে করতে হতো ২৩ রান। মোস্তাফিজের করা শেষ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬ রানের বেশি করতে পারেনি সিলেট। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৬ রানের জয় পায় ঢাকা ক্যাপিটালস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories