বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

সেঞ্চুরি করার পরদিনই অধিনায়কত্ব হারালেন বিজয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ বার

চট্টগ্রাম পর্বের শুরু থেকেই আলোচনায় রয়েছে দুর্বার রাজশাহী। পেমেন্ট না পাওয়ায় অনুশীলন বয়কট করেছিল ক্রিকেটাররা। সেই জটিলতা না কাটতেই রাজশাহীর নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে। অথচ আগের দিনই সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তার পরিবর্তে তাসকিনকে অধিনায়ক করেছে রাজশাহী।
সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য এনামুল হক বিজয়ের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী। আমরা এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির বাকি অংশের জন্য নতুন অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
বিজয়ের প্রশংসা করে রাজশাহী বলেছে, এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন এনামুল। ৮ ম্যাচে ৩২৪ রান করে তিনি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে। ৫৭ বলে ১০০ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি।
‘ওই ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনামুলকে রুদ্ধশ্বাস ম্যাচে দলকে জেতাতে না পারায় আবেগে ভেঙে পড়তে দেখা যায়। দুর্বার রাজশাহী ম্যানেজম্যান্ট সিদ্ধান্ত নিয়েছে, অধিনায়কের ভার থেকে মুক্ত হয়ে তিনি ব্যাটিংয়ে মনোযোগী হন। আমরা মনে করি, এটা তাকে মানসিকভাবে চাঙা রেখে দলকে প্লে অফে তুলতে সাহায্য করবে।
বিজয়ের বদলি হিসেবে তাসকিনকে অধিনায়ক করেছে দলটি। এ বিষয়ে রাজশাহী জানিয়েছে, এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন আমাদের নতুন অধিনায়ক তাসকিন আহমেদও। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে এখন অবধি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories