রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

টুঙ্গিপাড়া উপজেলা ৯ম স্কাউট সমাবেশ-২০২৫ মহাতাঁবু জলসার মাধ্যমে সমাপ্তি

গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১০৩ বার

ক্যাম্প ফায়ারের মাধ্যমে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেষ হলো ৫দিন ব্যাপী ৯ম টুঙ্গিপাড়া উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ। শনিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলা কুশলী খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল মাঠে মহা তাবু জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মাধ্যমে এ ক্যাম্পুরি ও স্কাউট সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়। স্কাউট সমাবেশে উপজেলার প্রায় ২০টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ৫দিন ব্যাপী চলা এ সমাবেশে ১৫ই জানুয়ারী থেকে ১৯ জানুয়ারী ৫ দিন অনুষ্ঠিত হয় কাব ক্যাম্পুরী,যেখানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মহা তাবু জলসায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা স্কাউটের সভাপতি ও জেলা প্রশাসক জনাব মোঃ কামরুজ্জামান ,গোপালগঞ্জ জেলা স্কাউটের কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ গোলাম কবির,টুঙ্গিপাড়া উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মঈনুল হকসহ বিভিন্ন স্কুলের স্কাউট শিক্ষক প্রতিনিধি সহ অন্যান্যরা।টুঙ্গিপাড়া উপজেলা স্কাউটের সভাপতি মোঃ মঈনুল হক জানান, ‌টুঙ্গিপাড়া উপজেলা স্কাউট কমিটির আয়োজনে আমরা সফলভাবে ৫ দিন ব্যাপী এ অনুষ্ঠানটি করতে পেরেছি। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রমটি আরো বেগবান হবে এবং এ সমাবেশে অংশগ্রহণকারী প্রতিটি শিশু আত্মনির্ভরশীল হয়ে বড় হবে এ প্রত্যাশা আমাদের আছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories