বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

ছুটির দিনেও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ বার

শুক্রবার, ছুটির দিন। স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ। সড়কে গাড়ি চলাচল কম। তারপরও বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা।
সকাল ৮টা ২০মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার দূষণ স্কোর ২৫১ অর্থাৎ এই শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এই শহরটির দূষণ স্কোর ২৪০ অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর। এরপর তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর। চতুর্থ নম্বরে রয়েছে ভারতের আরেক শহর মুম্বাই।স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories