মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

লকডাউনে তৈরি পোশাক কারখানাও বন্ধ থাকবে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ২৩৯ বার

২৩ জুলাই ভোর থেকে ৫ আগস্ট পর্যন্ত দুই সপ্তাহের লকডাউনে সব সরকারি-বেসরকারি অফিসের পাশাপাশি তৈরি পোশাক কারখানাও বন্ধ থাকবে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শেষ মুহূর্তে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

প্রকাশিত প্রজ্ঞাপন অনুসারে, লকডাউন চলাকালীন খাদ্য উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে জড়িত কারখানা, চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা, ওষুধ কারখানা এবং অক্সিজেন সরবরাহ ও ভাইরাস মোকাবিলা সংক্রান্ত বিভিন্ন উপকরণ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো বিধি-নিষেধের আওতামুক্ত থাকবে।

২৩ জুলাই ভোর ৬টা থেকে কার্যকর হতে যাওয়া এ লকডাউনে ব্যক্তিগত যানসহ সব ধরণের গণপরিবহন, অর্থাৎ- রেল, আভ্যন্তরীণ ফ্লাইট ও নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। কেবল জরুরি পণ্যবাহী যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories