সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

প্লে-অফ থেকে ছিটকে গেল ঢাকা, সহজ জয় বরিশালের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ বার

সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচ রংপুরের কাছে বাজেভাবে হেরেছিল ফরচুন বরিশাল। শেষ ওভারে ৩০ রান তুলে তামিম-মুশফিকদের হতাশ ডুবিয়েছিলেন সোহান। তবে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ঢাকা ক্যাপিটালসকে হেসে খেলে ৮ উইকেটে হারিয়েছে বরিশাল।
বৃহস্পতিবার বরিশালকে ১৪০ রানের সহজ লক্ষ্য দিয়েছে ঢাকা ক্যাপিটালস। জবাব দিতে নেমে ২৪ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বরিশাল। এতে প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে ঢাকা। ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই হেরেছে রাজধানীর দলটি।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের ৩ বলে ২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। তবে ডেভিড মালানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন তামিম ইকবাল। দুজনের ব্যাটে ভর করে ১২ ওভারেই ১০০ রান তোলে বরিশাল।
৪৪ বলে ফিফটি তুলে নেন তামিম। তবে এরপর পিচে বেশিক্ষণ থাকতে পারেনি তিনি। ৪৮ বলে ৬১ রান করে বোল্ড হন তিনি। শেষ পর্যন্ত জাহাবাদ খানের ৪ বলের ১৩ রান এবং মালানের ৪১ বলের অপরাজিত ৪৯ রানে ভর করে ২৪ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বরিশাল।
ঢাকা ক্যাপিটালসের হয়ে আবু জায়েদ রাহি এবং থিসারা পেরেরা একটি করে উইকেট শিকার করেন।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকা ক্যাপিটালসের। ১৭ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন ওপেনার লিটন। তিন ব্যাট করতে এসে খালি হাতে ফেরেন মুনিম শাহরিয়ারও।
এরপর জেপি কোটজে (৮) এবং সাব্বির রহমান (১০) এবং থিসারা পেরেরা শূন্য রানে আউট হলে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন তানজিদ তামিম। ৩৯ বলে ফিফটি তুলে নেন এই বাঁহাতি ওপেনার। ১১ বলে ১১ রান করে তাকে সঙ্গ দেন মোসাদ্দেক।
৪৪ বলে ৬২ রান করে উইকেটের পিছনে ক্যাচ আউট হন তামিম। ১ রান করে রান আউট হন চতুরাঙ্গা ডি সিলভা। শেষ দিকে ব্যাট চালাতে থাকেন ফরমানুল্লাহ। ১৬ বলে ২২ রান করে এই বাঁহাতি ব্যাটার আউট হলে ৩ বল হাতে থাকতেই ১৩৯ রানে অলআউট হয়েছিল ঢাকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories