বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

পিএসএলে লিটন-রানা-রিশাদ কে কত টাকা পারিশ্রমিক পাবেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৮২ বার

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম সংস্করণের ড্রাফট অনুষ্ঠিত হয়েছে সোমবার। যেখানে ড্রাফটে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। এর মধ্যে পেশোয়ার জালমিতে খেলবেন বাংলাদেশের তরুণ গতিতারকা নাহিদ রানা। আর উইকেটকিপার-ব্যাটার লিটন দাস এবং রিশাদ হোসেন খেলবেন যথাক্রমে করাচি কিংস ও লাহোর কালান্দার্সে।
এবারের নিলামে নাম উঠেছিল ৩৯ জন বাংলাদেশি ক্রিকেটারের। কিন্তু এই তিন জন ক্রিকেটারকই পিএসএলের দল পেয়েছেন। গোল্ড ক্যাটাগরি থেকে দল পান নাহিদ, সিলভার ক্যাটাগরি থেকে দল রিশাদ ও লিটন।
বাংলাদেশের তিন ক্রিকেটারের মধ্যে পিএসএলে এবার সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন তরুণ পেসার নাহিদ রানা। প্রথমবারের মতো বিদেশি লিগে দল পাওয়া এই ক্রিকেটারের নাম উঠেছিল ড্রাফটের গোল্ড ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের পারিশ্রমিক ৫০ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকারও বেশি।
অন্যদিকে লিটন দাস এবং রিশাদ হোসেন দুজনই ড্রাফটে সিলভার ক্যাটাগরিতে দল পেয়েছেন। এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা আয় করবেন ২৫ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা।
বাংলাদেশের ৩৯ জন ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। বাংলাদেশিদের মধ্যে নিলামে প্রথমে ডাকা হয় এই দুই তারকার নাম। কিন্তু তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা ১ লাখ ৩০ হাজার ডলার থেকে দেড় লাখ ডলার পর্যন্ত পেয়ে থাকেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সোয়া এক কোটি টাকার মতো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories