বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়িতে জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫ জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই। চট্টগ্রামের হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি দেশের সাইবার অপরাধ দমনে পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের বৈঠক রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুর মতো জাতীয় সংকট সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করতে হবে: তথ্য সচিব

গণঅধিকার পরিষদ নেতা ফারুকের ওপর হামলার অভিযোগে দুই শিক্ষার্থী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৮১ বার

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার অভিযোগে রাজধানী ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। হামলার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চিকিৎসাধীন আন্দোলনকারীরা ৬ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে গ্রেপ্তারকৃতদের মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
গত ৫ জানুয়ারি দিবাগত রাতে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশের পর গণঅধিকার পরিষদের নেতা ফারুক হাসানের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলার অভিযোগে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় অভিযুক্ত দুই জনকে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে সেনাবাহিনীর সহায়তায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, মামলার এজাহারে নাম থাকার কারণে গ্রেপ্তারকৃতদের আইন অনুযায়ী হেফাজতে নেয়া হয়েছে। অন্যদিকে, গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে চিকিৎসাধীন আন্দোলনকারীরা প্রতিবাদ জানায় এবং তাদের দাবি না মানলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেয়।
এছাড়া, হামলার ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর বলেন, হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা উচিত ছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories