শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এবার কোহলিকে আউট না দিয়ে আলোচনায় সৈকত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৩ বার

মেলবোর্নের পর সিডনি টেস্টেও চর্চায় শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বাংলাদেশের এই আম্পায়ার আগের ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে ছিলেন। যেখানে তার একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবার সিডনিতে তিনি ফিল্ড আম্পায়ারের দায়িত্বে আছেন।
শুক্রবার সিডনিতে শুরু হয়েছে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচ। ম্যাচের অষ্টম ওভারে ব্যাটিংয়ে আসেন বিরাট কোহলি। ভারতের স্কোর তখন ২ উইকেট হারিয়ে ১৭ রান। দুই ওপেনার যশস্বী জয়সাওয়াল এবং লোকেশ রাহুল আউট ততক্ষণে সাজঘরে। এমন পরিস্থিতিতে কোহলিকে হারালে সমস্যা আরো বাড়ত ভারতের।
কোহলির খেলা ইনিংসের প্রথম বলটি করেন স্কট বোল্যান্ড। অফ স্টাম্পের সামান্য বাইরে থাকা বলে খোঁচা দেন কোহলি। বল চলে যায় স্লিপে দাঁড়ানো স্টিভেন স্মিথের হাতে। তিনি ক্যাচ ধরে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। পুরো অস্ট্রেলিয়া দল উচ্ছ্বসিত ছিল। যেন তারা অনেকটাই নিশ্চিত যে এটা আউট।
কিন্তু মাঠের আম্পায়ার সৈকত নিশ্চিত ছিলেন না ক্যাচ ঠিক ভাবে নেওয়ার ব্যাপারে। তিনি তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন। সেই দায়িত্বে ছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের জোয়েল উইলসন। তিনি প্রযুক্তির সাহায্য নিয়ে বার বার রিপ্লে দেখেন। সেখানে দেখা যায় স্মিথ ক্যাচ নিলেও বল মাটিতে ছুঁয়ে ছিল। যে কারণে নট আউটের সিদ্ধান্ত জানান উইলসন।
গত টেস্টে জয়সাওয়ালকে আউট দেওয়ার সাহসী সিদ্ধান্ত শিরোনামে এনে দিয়েছিল বাংলাদেশের এই আম্পায়ারকে। স্নিকো মিটারের তথ্য নাকচ করে নিজের সিদ্ধান্ত জানিয়েছিলেন তিনি। সেদিন তৃতীয় আম্পায়ারের ভূমিকা পালন করছিলেন তিনি। মাঠের আম্পায়ার ছিলেন উইলসন। সিডনিতে ভূমিকা পাল্টে গেছে। তবে দু’ক্ষেত্রেই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়ারেরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories