সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

ঘন কুয়াশায় দৃষ্টিসীমা নামবে ৫০০ মিটারের নিচে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৬২ বার

রাজধানীসহ সারাদেশেই বেড়েছে শীতের দাপট। সেই সঙ্গে তাল মিলিয়ে ক্ষণে ক্ষণে বইছে হিমেল হাওয়া। এই অবস্থায় কোথাও কোথাও বেলা গড়ালেও সূর্য উঁকি দিতে না পারায় দুপুর পর্যন্ত স্থায়ী হচ্ছে কুয়াশা। এতে দেশের নদী অববাহিকায় দৃষ্টিসীমা ৫০০ মিটারের নিচে নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দেশের নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় বিদ্যমান কুয়াশাচ্ছন্ন অবস্থার কারণে দৃষ্টিসীমা ৫০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এই অবস্থায় এসব এলাকার নৌ-যানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে বৃহস্পতিবার থেকে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চল থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রথমে কয়েক দিন মৃদু ধরনের শৈত্যপ্রবাহ থাকলেও ১০ জানুয়ারি থেকে হানা দিতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। এছাড়া পরবর্তীতে শৈত্যপ্রবাহের স্থায়িত্ব বাড়লে তা তীব্র হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।
অন্যদিকে আগামী ৮-৯ জানুয়ারি বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী ২-৩ দিন পর কুয়াশার পরিমাণ কমে আসতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories