মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

বাবা-মা সুস্থ হয়ে উঠছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা: মুশফিক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৩১০ বার

মহামারী করোনায় আক্রান্ত হয়েছিলেন ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা -মা। তাই তো দেশে ফিরে এসেছিলেন তিনি।
আজ বুধবার তিনি জানিয়েছেন, তার বাবা-মা সুস্থ হয়ে উঠেছেন। পাশাপাশি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। মহামারী করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানিয়েছেন এ ক্রিকেট তারকা। 

ফেসবুকে মুশফিক লিখেছেন, ‘আপনাদের সবাইকে ঈদ মোবারক। সবার জন্য অনেক খুশির এবং আনন্দময় একটি ঈদের দোয়া করছি। দয়া করে সবাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবেন। কারণ আমাদের দেশ এখনও মহামারির সঙ্গে লড়ছে। আমাদের আশপাশের অসহায়-বঞ্চিত মানুষদের প্রতি দয়াশীল হোন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন। আরও জানাতে চাই, আল্লাহ্‌র রহমতে আমার বাবা-মা সুস্থ হয়ে উঠছেন। যারা আমার বাবা-মায়ের খোঁজখবর নিয়েছেন, তাদের জন্য দোয়া করেছেন, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories