রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

‘ননসেন্স’ বলে কাকে ইঙ্গিত করলেন চিত্রনায়িকা বুবলী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ বার

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে অভিষেক হয়েছে তার। একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেম ও পরিণয়ও হয়। আর এখন এক পুত্র সন্তানের জননী এ নায়িকা।
ঢালিউড তারকা শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস। এ কারণে দু’জনকে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ইঙ্গিতমূলক মন্তব্য করতে দেখা গেছে। বলা যায় ভার্চ্যুয়াল দ্বন্দ্ব রয়েছে দু’জনার মধ্যে।
অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়। কিছুদিন আগেই এক অনুষ্ঠানে এ নায়িকা বলেন, আমার ছেলে আব্রাম না থাকলে যে বিষয়টি সৃষ্টি হয়, তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না। কেননা, যোগ্যতা একদিনে সৃষ্টি হয় না। আমি অপু বিশ্বাস, আমি একজন সুপারস্টার। এই ইন্ডাস্ট্রিতে ১৭ বছর চলছে আমার। এ জন্য তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না।
ঢালিউড ক্যুইন অপু কারও নাম না উল্লেখ করে এ মন্তব্য করলেও নেটিজেনরা ধারণা করে নিয়েছেন, বুবলীকে ইঙ্গিত করেই হয়তো কথা বলেছেন তিনি। এ নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি বুবলীকে।
তবে এবার কথা বলেছেন ‘বসগিরি’ খ্যাত নায়িকা। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে তিনটি ছবি পোস্ট করেছেন বুবলী। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘ইন দ্য ফেস অব ননসেন্স, সাইলেন্স ইজ দ্য বেস্ট রিপ্লাই।’ অর্থাৎ, অবাস্তবতার সামনে নীরবতাই সেরা উত্তর।
বুবলী কাকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেছেন, সেটি নিশ্চিত বলা সম্ভব নয়। কেননা, তিনি কারও নাম উল্লেখ করেননি। এরপরও নেটিজেনরা ধারণা করছেন, কৌশলে জবাব দিয়েছেন এ অভিনেত্রী। আর তেমনটাই যদি হয়ে থাকে, তাহলে তিনি স্পষ্টতই জানিয়েছেন―কোনো প্রকার দ্বন্দ্বে জড়াতে চান না।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনে লাইভে এসে শাকিব খানের সঙ্গে বিয়ের কথা প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। সঙ্গে একমাত্র ছেলে আব্রাম খান জয়কেও নিয়ে আসেন অভিনেত্রী। ওই সময় তিনি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ২০০৮ সালে শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছিল তার। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় একমাত্র ছেলের জন্ম হয়। কিন্তু পরবর্তীতে বিয়ের খবর এভাবে প্রকাশ্যে আনায় বিপাকে পড়েন ঢালিউড ক্যুইন।
শাকিব খান ২০১৭ সালের ২২ নভেম্বর অপু বিশ্বাসকে তালাকের জন্য আবেদন করেন। পরে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তালাক হয় এই তারকা দম্পতির।
এরপর ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে হয় শাকিব-বুবলীর। এ অভিনেত্রী নিজেই তাদের বিয়ের তারিখ জানান। ২০২২ সালের ৩ অক্টোবর অফিশিয়াল ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করে বিয়ের তারিখ প্রকাশ করেন। স্ট্যাটাসে লেখেন, “এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০।” এর মধ্যে ‘২০ জুলাই ২০১৮ সাল’ হচ্ছে শাকিব-বুবলীর বিয়ের তারিখ এবং ‘২১ মার্চ ২০২০ সাল’ হচ্ছে ছেলে শেহজাদ খান বীরের জন্ম। তবে এই সংসারও ভেঙে যায় শাকিব খানের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories