শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বরগুনার ১৭টি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে আজ

জেলা প্রতিনিধি, বরগুনা
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৩২১ বার

আজ সৌদি আরবের সাথে মিল রেখে বরগুনায় ৫০টি পরিবার বিচ্ছিন্নভাবে উদযাপন করছে ঈদুল আজহা। আজ সকালে সুরেশ্বর দরবার শরীফের পীরের অনুসারী পরিচিত বরগুনার বেতাগী উপজেলার বকুলতলী মল্লিক বাড়ী জামে মসজিদ এবং আমতলির গোজখালী দরবার শরীফে এবং পাথরঘাটার হাতেমপুর চৌধুরী বাড়ী মসজিদে জামাত অনুষ্ঠিত হয়। 

এক সময় জেলায় কয়েক কয়েক শতাধিক পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করলেও বর্তমানে তাদের সংখ্যা কমে আসায় বিচ্ছিন্ন ভাবে তারা ঈদ উদযাপন করে আসছে। 

এরমধ্যে বরগুনার, আমতলী উপজেলার গোজখালী, আউয়াল নগর,বেতাগী উপজেলার, বকুলতলী, গ্রেদলক্ষীপুরা, লক্ষীপুরা, খোন্তাকাটা, পাথরঘাটা উপজেলার, নিজ লাঠিমারা, বাদুরতলা, হাতেমপুর বরগুনা সদর উপজেলার, গৌরিচন্না, ধূপতি এবং পাজরাভাঙ্গা গ্রামসহ ১৭টি গ্রামে অর্ধশত পরিবার বিচ্ছিন্নভাবে আজ ঈদুল আজহা উদযাপন করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories